Subhrajit Others Politics 

এসএফআই -এর বিক্ষোভ স্বাস্থ্য ভবনের সামনে

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১৮ বছরের শুভ্রজিৎ বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এমনই অভিযোগে প্রতিবাদে সরব এস এফ আই। এর জেরে আজ স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখায়। সেক্টর ফাইভ টেকনো ইন্ডিয়া কলেজের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানোর কথা ছিল। সেইমতো টেকনো ইন্ডিয়া কলেজের সামনে জমায়েত করলে সেক্টর ফাইভ থানার বিশাল পুলিশবাহিনী এসে মিছিল আটকে দেয় বলে জানা গিয়েছে ।

Read More
Galwan Clash Others Politics 

গালওয়ানে নিহত চিনা সেনাদের তথ্য অস্বীকার চিনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মার্কিন গোয়েন্দা সংস্থা প্রকাশ করেছে, চিন তাদের ভুল আড়াল করার জন্য গালওয়ানে নিহত সৈন্যদের শেষকৃত্য করতে দিচ্ছে না |দেখে মনে হচ্ছে গালওয়ান উপত্যকায় সহিংস সংঘর্ষের সময় নিহত তার সেনাদের চিনতে চিন প্রস্তুত নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনা সরকার সেনা সদস্যদের পরিবারকে শেষকৃত্য অনুষ্ঠান না করার জন্য চাপ দিচ্ছে। ১৫ জুন ভারত এবং চিন সৈন্যদের মধ্যে গালওয়ান উপত্যকায় একটি সহিংস সংঘর্ষ হয়েছিল। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়াও, চিনের ৪০ জনেরও বেশি সৈন্য মারা গিয়েছিল। ভারত বিনা দ্বিধায় সৈন্যদের বলিদানকে…

Read More
Dilip Ghosh Breaking News Politics 

বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়।

Read More
Dilip Ghosh Others Politics 

বিজেপির প্রতিবাদ মিছিল

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি দফতর থেকে বল্লভ ভাই প্যাটেল মূর্তি পর্যন্ত বিজেপির মিছিল। বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের দাবি করেছেন, উত্তর দিনাজপুরের বিধায়কে খুন করা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, কোনও গণতন্ত্র নেই বাংলায়।পাশাপাশি তাঁর দাবি, ঘটনার সিবিআই তদন্ত চাই। আগামীকাল রাজ্যের প্রত্যেকটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলেও জানিয়েছেন তিনি।

Read More
TMC Others Politics 

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পন্ন হল তৃণমূলের সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধি-নিষেধের মধ্যে অন্যতম হল- সামাজিক দূরত্ব পালন এবং বাইরে বেরোলে মাস্কের ব্যবহার। পাশাপাশি এই সামাজিক দূরত্ব বজায় রাখতে যেকোনও ধারণের জমায়েত এর উপর রয়েছে নিষেধাজ্ঞা। অথচ সরকার প্রবর্তিত এই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রবিবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর কলেজের অডিটরিয়ামে আয়োজিত হল রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বাংলা যুবশক্তি সভা। যেখানে সমবেত ব্যক্তিদের মধ্যে দেখা গেল না করোনার ভয়। অনুষ্ঠানে সমবেত অধিকাংশই মাস্ক ব্যবহার না করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া…

Read More
Rahul Sinha Others Politics 

বিধায়কের মৃত্যুতে ক্ষোভ উগরে দিলেন রাহুল সিনহা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন আমাদের দলের কার্যকর্তাদের খুন করা হচ্ছে বলে অভিযোগ রাহুল সিনহার। তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত ১৫০ জন বিজেপি কর্মী খুন হয়েছে। তার মধ্যে একজন বিধায়ক রয়েছে। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পাশাপাশি তিনি আরও জানান, তথ্য প্রমাণ চাপা দেওয়ার জন্য পুলিশ তৎপর হয়ে উঠেছে। হেমতাবাদের সিটিং বিধায়কের মৃতদেহ যেভাবে সরানো হল, প্রমান লোপাটের চেষ্টা করা হল, তাতে বোঝা যাচ্ছে বিধায়ক যেখানে নিরাপদ নন, সেখানে সাধারণ বিজেপি কার্যকর্তা বা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে। তাঁর দাবি, তদন্তের…

Read More
Belun Dhamasin (1) Others Politics 

পান্ডুয়া বেলুন ধামাসিনে সরকারের জনমুখী প্রকল্পের প্রচার অভিযান

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১২ জুলাই ২০২০ বিকালে পান্ডুয়া ব্লকের বেলুন ধামাসিন পঞ্চায়েতের, মারশিট মোর অঞ্চল টি হঠাৎই লোকারণ্য। কারন অনুসন্ধানে জানা গেল, পান্ডুয়া ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষের উদ্যোগে আজ এখানে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলি সম্পর্কে জনগনকে সচেতন করার কাজ চলছে। এলাকার তৃণমূল কর্মীদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী সঙ্গে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপর্ণা ঘোষ, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য ভট্টাচার্য্য, রাজু মুর্মু, শ্যামল বাউলদাস সহ প্রমুখ…

Read More
Panduya Others Politics 

পান্ডুয়ায় কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় প্রতিবাদ সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজ পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়।পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রেলের মত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাধারণ কর্মীদের সচেতন করা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির প্রচার কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা ও…

Read More
amadou Politics 

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশে শোকের ছায়া

বুধবার মন্ত্রীসভার বৈঠক চলাকালীন ঘটে বিপত্তি ! হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী।সূত্রের খবর, ওই দেশের প্রধানমন্ত্রী আমাদউ গন কুলিবালির হৃদযন্ত্রে সমস্যা ছিল ৷

Read More
Dilip Ghosh Politics 

নতুন করে লকডাউন ঘোষণা প্রসঙ্গে নিয়ে দিলীপ বাবুর মত

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রীর লকডাউন প্রসঙ্গে বললেন, খালি ঘোষণা করলেই হবে না, তা কড়াকড়ি করতে হবে। প্রসঙ্গত যেটা মনে হয়, তা হল মুখ্যমন্ত্রী যথেষ্ট সিরিয়াস নয় এবিষয়ে। দিলীপ বাবু আরো জানান, বিশেষজ্ঞদের সাথে মিটিং করে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত ঠিক হয়েছিল উনি এক ঝটকায় সেটা পাল্টে দিলেন, ওটা হলে চলবে না। তিনি আরও জানান, এটা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ঘোষণা। এতে কাজের কাজ কিছুই হবে না। তিনি প্রথম থেকে লকডাউন কঠোরভাবে মানেননি। তাঁর দেখাদেখি নেতারাও মানেনি। ফলে…

Read More