আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশে শোকের ছায়া

amadou

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বুধবার মন্ত্রীসভার বৈঠক চলাকালীন ঘটে বিপত্তি ! হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী।সূত্রের খবর, ওই দেশের প্রধানমন্ত্রী আমাদউ গন কুলিবালির হৃদযন্ত্রে সমস্যা ছিল ৷ ফ্রান্সে চিকিৎসাও করান তিনি৷ সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। তবে বুধবার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠকের সময় অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দেশের প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া।করোনার আবহে আফ্রিকার এই দেশের প্রধানমন্ত্রীর মৃত্যুকে ঘিরে অন্য দেশেও শোক ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য, এ বছরই আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে শাসক দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল ৬১ বছর আমাদউরের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *