নিউটাউনের কোঁচপুকুরে চা চক্রে ফের দিলীপ ঘোষ
চা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Read Moreচা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Read Moreআমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় অম্ফান, উত্তর ২৪ পরগনা বিস্তৃত এলাকাজুড়ে তার তাণ্ডবলীলা চালিয়েছে। এখনও এই পৌর এলাকার কয়েকশো মানুষ ত্রিপলের নিচে বসবাস করছেন। বিপর্যয়ের ৪২ দিন পরেও অম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং তাদের ক্ষতিপূরণের বিষয়ে গোবরডাঙা পৌরসভা কোন ভূমিকা গ্রহণ না করায় তার বিরুদ্ধে আজ গোবরডাঙা পৌরসভায় ডেপুটেশন দিল সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য, সিপিএম নেতা অসীম ঘোষ, ভোলানাথ ব্যানার্জি, পৌরভোটে বিদায়ী কাউন্সিলর বাপি বিশ্বাস, সিপিআই নেতা অরুণ সিনহা প্রমূখ নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশ নেন। প্রায় দেড় শতাধিক মানুষ এই ডেপুটেশনে উপস্থিত…
Read Moreআমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ২০মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ হয়ে গিয়েছে পুরো গাইঘাটা এলাকা।মূলতঃ দরিদ্র তপশিলি জাতি ও উপজাতিদের বাস এই ব্লকে। গ্রামের পর গ্রাম দরিদ্র মানুষের বাসস্থান এলোমেলো হয়ে গিয়েছে। ইতিমধ্যে, ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। আর সেখানেই বেঁধেছে যত গন্ডগোল। স্থানীয় মানুষের অভিযোগ, যাঁদের পাকা বাড়ী তাঁরা পাচ্ছেন ক্ষতিপূরণের পুরো কুড়ি হাজার টাকা। অথচ যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁদের অনেকে আংশিক আবার অনেকে কিছুই পাচ্ছেন না। তার জেরেই চরম অশান্তি সৃষ্টি হয়েছে। সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট আজ গাইঘাটা বিডিও অফিসের সামনে আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য বিক্ষোভ প্রদর্শন…
Read Moreআমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ছিল লালবাজার ক্রসিং ও সেন্ট্রাল মেট্রো দুই নম্বর গেটের সামনে। পেট্রোলের অতিরিক্ত দাম বাড়ার কারণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিজেপি রাজ্য দপ্তর ঘেরাও কর্মসূচির পরিকল্পনাও ছিল। বিজেপি রাজ্য দপ্তরে যেতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। এছাড়া তাঁরা সেন্ট্রাল মেট্রো স্টেশন ও বউবাজার ক্রসিংয়ের দু নম্বর গেটের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়। এই ঘটনায় প্রায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
Read Moreভারতের জাতীয় সম্পদ রেল বিক্রি করা হচ্ছে
Read Moreআমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ টায়ারে আগুন জ্বালিয়ে করুনাময়ী বাস স্ট্যান্ডে শিবসেনা বিক্ষোভ দেখালো। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ। এছাড়া বিক্ষোভ কারীদের বক্তব্য, রাজ্য সরকার বাস ভাড়া বাড়াচ্ছে না, যার ফলে রাস্তায় বাস নেই, তাই সাধারণ মানুষের ভোগান্তিরও শেষ নেই। ভাড়া বাড়ানো উচিত বলে তাঁরা দাবি করেছে।
Read Moreআজ রাজারহাট নিউটাউন এলাকায় সিপিআইএমের কমিটি- ২ এর সিপিআইএমের পক্ষ থেকে একাধিক দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন হয়।
Read Moreআমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারকে 48 ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। রাজ্য সরকারের সময় পেরিয়ে আরও 12 ঘন্টা সময় পেরোলেও ফল কিছুই হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, কলকাতা মেডিকেল কলেজে নন কোভিড রোগীদেরও চিকিৎসা করতে হবে। সেই দাবিতে আজ কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অ্যাকাডেমি বিল্ডিংয়ের সামনে আবারও অবস্থান-বিক্ষোভে বসেন। বিক্ষোভে ঠিক হয়, এবিষয়ে যতদিন না সিদ্ধান্ত হয় ততদিন পর্যন্ত জুনিয়ার ডাক্তাররা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।
Read Moreকরোনা উবে যাবে, এমনই বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Read Moreআমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা আজ সকালে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন, তৃণমূলের কাটমানির উপর ভরসা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ও দেশের মানুষের উপর ভরসা নেই। দেশজুড়ে চিনে বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আর অন্য দিকে তৃণমূল কংগ্রেস চিনের পক্ষ নিয়ে কথা বলছেন। আজ বৃহস্পতিবার রাহুল সিনহা আরও জানান, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় নিজের দেশে পিপিই কীট ও ভেন্টিলেটর তৈরি করেছে, তা চিন থেকে আনতে হয় নি। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের সরকারের উপর ভরসা রাখুন”।
Read More