বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার মন্তব্য

Rahul

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা আজ সকালে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন, তৃণমূলের কাটমানির উপর ভরসা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ও দেশের মানুষের উপর ভরসা নেই। দেশজুড়ে চিনে বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আর অন্য দিকে তৃণমূল কংগ্রেস চিনের পক্ষ নিয়ে কথা বলছেন।

আজ বৃহস্পতিবার রাহুল সিনহা আরও জানান, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় নিজের দেশে পিপিই কীট ও ভেন্টিলেটর তৈরি করেছে, তা চিন থেকে আনতে হয় নি। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের সরকারের উপর ভরসা রাখুন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *