ব্রিটেনের পদক্ষেপে চাপে বেজিং

jingpint and jhonson

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রায় ৩০ লক্ষ হংকংবাসীকে ব্রিটেনের নাগিরকত্ব দেওয়ার ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, নতুন নিরাপত্তা আইন পাস হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে হংকং। এর পরিপ্রেক্ষিতে স্বাধীন হংকং পতাকা দেখানো এবং জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জিনপিং সরকার। এরপরই ১৯৯৭ সালে হংকংকে চিনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটেন।

এক্ষেত্রে চুক্তি ছিল, অন্ততপক্ষে ৫০ বছর হংকংকে স্বাধীনতা দেবে চিন। কিন্তু কেবল মাত্র ২৩ বছরেই হংকংয়ে নতুন নিরাপত্তা আইনে “এক দেশ দুই নীতি” পদ্ধতি অবলম্বন করে, তা কার্যত শেষ করেছে জিনপিং সরকার। এই আইন পাস হওয়ার পর থেকেই চিনের কড়া সমালোচনায় সরব হয়ে ওঠে পশ্চিমের দেশগুলি। উল্লেখ্য, ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসন জানিয়েছিলেন, আমরা এই নিয়ম এবং চুক্তির পক্ষেই। এক্ষেত্রে সরাসরি ৩ লক্ষ ব্রিটিশ পার্সপোর্টধারী এবং ২৬ লক্ষ আইনত যোগ্য আবেদনকারীকে ব্রিটেনের নাগিরকত্ব দেওয়ার কথা ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সূত্রের আরও খবর, এই আইন প্রণয়নের পর থেকেই চিনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের অবনতি ঘটছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ব্রিটেনে ৫-জি নেটওয়ার্কের বরাত পেয়েছিল চিনের বহুজাতিক সংস্থা হুয়েই। জানা গিয়েছে, এবার সেই বরাত থেকে ওই সংস্থাকে ছেঁটে ফেলার কথা ভাবছে ব্রিটেন। পাশাপাশি চিনের পরিবর্তে অন্য কোনও ইউরেপিয়ান বা এশিয়ার সংস্থাকে দিয়ে এই কাজ করানোর পরিকল্পনার কথা ভাবছে বরিস প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *