wankhede stadium

ওয়াঙখেড়ে মহাযুদ্ধের একনজর

আজ ওয়াঙখেড়ে মহারণে ভারত-নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই মাঠে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল যুদ্ধ। বাইশ গজে এই ক্রিকেট যুদ্ধ ঘিরে উন্মাদনা ক্রিকেট বিশ্বে। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে এই দুটি দল মুখোমুখি হয়েছে ১০ বার। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে মুম্বাইয়ের ওয়াঙখেড় স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ৪টি ম্যাচের ৩টিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল।

Read More
bharat newjiland match

ওয়াঙখেড়ে মহারণ ভারত-নিউজিল্যান্ড

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ওয়াঙখেড়ে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের যুদ্ধ। বাইশ গজে এই বিশ্বযুদ্ধ ঘিরে উন্মাদনা। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছে ১০ বার। একনজর দেখে নিন সেই ছবিটা। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৭৫ সালের বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল ৪ উইকেটে। ১৯৭৯ সালের বিশ্বকাপে লিডসে নিউজিল্যান্ড জয়ী হয় ৮ উইকেটে। ১৯৮৭ সালের বেঙ্গালুরুতে ভারত জয়ী হয় ১৬ রানে। ওই বিশ্বকাপে নাগপুরে ভারত জয়ী হয় ৯ উইকেটে। ১৯৯২ সালের বিশ্বকাপে দুনেডিনে নিউজিল্যান্ড জয়ী হয় ৪ উইকেটে।

Read More
rachin record

বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন

অভিষেক বিশ্বকাপেই অনবদ্য রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করে ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন। নিউজিল্যান্ডের এই নতুন তারকা ক্রিকেটার ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৫৬৫ রান করেছেন। তিনটি শতরান করার নজিরও গড়েছেন। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৪২ রান করেছেন তিনি।

Read More
newjiland win srilanka

নিউজিল্যান্ড শেষ চারের দিকে

বিশ্বকাপে শেষ চারের দিকে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। এই ম্যাচের ফলাফল: শ্রীলঙ্কা ১৭১(৪৬.৪)ও নিউজিল্যান্ড ১৭২-৫(২৩.২)। এই মুহূর্তে ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচে ১২ পয়েন্ট। নিউজিল্যান্ড ৯ ম্যাচে ১০ পয়েন্ট।

Read More
england win netherlands

জয়ী ইংল্যান্ড : সেঞ্চুরি স্টোকসের

বিশ্বকাপের একটি ম্যাচে ১৬০ রানে নেদারল্যান্ডসকে হারাল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস। তিনি ৮৪ বলে ১০৮ রান করেছেন। ম্যাচের ফলাফল: ইংল্যান্ড ৩৩৯-৯ (৫০)। নেদারল্যান্ডস ১৭৯ (৩৭.২)।

Read More
world cup 2023 best performance

বিশ্বকাপে টক্করে সেরা পাঁচ

বিশ্বকাপের আসরে ব্যাটিং ও বোলিংয়ে সেরার টক্করে যে সব ক্রিকেটার রয়েছেন তাঁদের একঝলক দেখে নেওয়া যাক। এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন ৫৫০ রান করে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তারপর রয়েছেন ভারতের বিরাট কোহলি। তাঁর রান সংগ্রহ ৫৪৩। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এখনও পর্যন্ত ৫২৩ রান করেছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৪৪৬ রান করেছেন। ভারতের রোহিত শর্মা ৪৪২ রান করে রান সংগ্রহে পঞ্চম স্থানে রয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে বোলিং তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার বোলার দিলশান মাদুশঙ্কা। তাঁর সংগ্রহ ২১ টি উইকেট। অস্ট্রেলিয়ার আডাম জাম্পা ২০টি উইকেট সংগ্রহ করেছেন। সাউথ আফ্রিকার মার্কো জানসেন ১৭টি উইকেট পেয়েছেন এই পর্যন্ত বিশ্বকাপের আসরে।

Read More
maxwel and world cup

জয়ী অস্ট্রেলিয়া : দুরন্ত ম্যাক্সওয়েল

বিশ্বকাপে আফগানিস্তানকে পরাজিত করল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১২৮ বলে অপরাজিত ২০১রান করে জয় এনে দিলেন অস্ট্রেলিয়াকে। দুরন্ত ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। অষ্টম উইকেটে ওয়ান ডে ক্রিকেটে ম্যাক্সওয়েল ও কামিন্স জুটিতে ২০২ রান করলেন। এই অপরাজিত জুটি বিশ্বরেকর্ড করেছেন। ম্যাক্সওয়েলের এই রান ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ম্যাচের ফলাফল: আফগানিস্তান ২৯১-৫ (৫০)। অস্ট্রেলিয়া ২৯৩-৭(৪৬.৫)।

Read More
bangladesh win

বাংলাদেশ হারাল শ্রীলঙ্কাকে

বিশ্বকাপে বাংলাদেশ হারাল শ্রীলঙ্কাকে। ৩ উইকেটে জয়ী হল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন শাকিব আল হাসান। শ্রীলঙ্কার ম্যাথুজের “টাইমড আউট নিয়ে বিতর্ক তৈরি হয় এই ম্যাচে। আইসিসির নিয়ম অনুযায়ী ৪০.১.১ ধারা অনুযায়ী,উইকেট পতনের পর বা কোনও ব্যাটসম্যান মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যান পরের বল খেলার জন্য প্রস্তুত না হলে ওই ব্যাটসম্যান আউট বলে গণ্য হবে। ম্যাথুজের পক্ষে এই নিয়ম প্রযোজ্য হয়েছে। তবে এই নিয়ে ম্যাচে বিতর্ক দেখা দেয়।

Read More