ব্যাটিং কোচ কানিতকর
স্মৃতি মান্ধানাদের ব্যাটিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃষিকেশ কানিতকর।
স্মৃতি মান্ধানাদের ব্যাটিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃষিকেশ কানিতকর।
কাতার বিশ্বকাপের শেষ আটের দিকে নজর রাখুন। দোহায় শেষ আটের লড়াইয়ে মুখোমুখি :
রামোসের হ্যাটট্রিক। শেষ আটে পর্তুগাল। ম্যাচের ফলাফল:পর্তুগাল ৬ : সুইজারল্যান্ড ১। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠের বাইরে রেখেও জয় পেল পর্তুগাল। ২১ বছর বয়সী তরুণ তুর্কি গঞ্জালো রামোসের দুরন্ত ফুটবল দেখা গেল। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করলেন রামোস।
আবার অঘটন দোহায়। বিশ্ব ফুটবলে ইতিহাস গড়ল মরক্কো। ট্রাইব্রেকারে স্পেনকে রুখে দিলেন মরক্কোর বোনো। ট্রাইব্রেকারে মরক্কো জয়ী হল ৩-০ গোলে। এই ম্যাচের ফলাফল: স্পেন-০ (০) : মরক্কো ০ (৩) । নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে জয়ী হয়। স্পেনকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার শেষ আটে মরক্কো।
শেষ পর্যন্ত লড়ে শেষ আটে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। ট্রাইবেকারে বাজিমাত করলেন লিভাকোভিচ।ক্রোয়েশিয়ার হয়ে তিনটি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়ে উঠলেন তিনি। পরাজিত জাপান। প্রথম ৯০ মিনিট জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ ১-১ ফলাফলে ড্র হয়। অতিরিক্ত সময়ের খেলাতেও ম্যাচ ড্র হয়। এরপর টাইব্রেকারে ম্যাচ গড়ায়। টাইব্রেকারে ৩-১ ফলাফলে জাপানকে হারায় ক্রোয়েশিয়া।
দোহায় দাপট ব্রাজিলের। বিশ্বকাপে সাম্বা ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ানরা। ব্রাজিল হারাল দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের ফলাফল: ৪-১। ব্রাজিলের পক্ষে গোল করেছেন জুনিয়র, নেইমার,লুকাস ও রিচারলিসন। দক্ষিণ কোরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেছেন পাইক।
কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপের দুরন্ত ফর্মে রয়েছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে পোল্যান্ডকে পরাজিত করল ফ্রান্স। এমবাপে এই ম্যাচে দুটি গোল করেছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে ম্যাচ সেরা হওয়া ছাড়াও পেলে ও মারাদোনার রেকর্ডও ভাঙলেন ফ্রান্সের তরুণ তারকা খেলোয়াড়।