ipl auction Breaking News Others Sports World 

মরুশহরে আইপিএল নিলামে মহার্ঘ ক্রিকেটার

মরুশহরে আইপিএল নিলাম। টাকার অঙ্কে ক্রিকেটীয় তারকার একনজর।
কলকাতা নাইট রাইডার্সে মিচেল স্টার্ক-২৪.৭৫ কোটি। সানরাইজার্স হায়দরাবাদে প্যাট কামিন্স-২০.৫ কোটি। নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যারিল মিচেল চেন্নাই সুপার কিংসে-১৪ কোটি। পাঞ্জাব কিংসে হর্ষল প্যাটেল-১১.৭৫ কোটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আলজারি জোসেফ-১১.৫ কোটি টাকা।

Read More
southafrica win 2nd odi Breaking News Others Sports 

দক্ষিণ আফ্রিকা হারাল ভারতকে

ওয়ান্ডারার্সে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেও দ্বিতীয় একদিনের ম্যাচে পরাজিত হল ভারত। ৮ উইকেটে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। ম্যাচ সেরা টোনি ডে জর্জি। তিনি ১২২ বলে অপরাজিত ১১৯ রান করেছেন।

Read More
super cup mohonbagan-eastbengal Breaking News Others Sports 

৯ জানুয়ারি শুরু সুপার কাপ

সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ওড়িশায় আগামী ৯ জানুয়ারি শুরু হবে সুপার কাপ। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য,আইএসএলের ১২টি এবং আই লিগের ৪টি দল সহ মোট ১৬টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এই দলগুলিকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

Read More
rebecca welch and refari Breaking News Others Sports 

ইংলিশ প্রিমিয়র লিগে প্রথম মহিলা রেফারি

রেবেকা নজির গড়লেন। ইংলিশ প্রিমিয়র লিগে ইতিহাস গড়তে চলেছেন তিনি।
৪০ বছর বয়সী রেবেকা ওয়েলসকে প্রথম মহিলা রেফারি হিসেবে আগামী ২৩ ডিসেম্বর ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে।

Read More
surya and century Breaking News Others Sports 

সূর্যের ব্যাটিং দাপট : জোহানেসবার্গে সিরিজ ১-১

জোহানেসবার্গে ভারতের জয়। সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি -টোয়েন্টি ম্যাচে ১০৬ রানে জয়ী হল ভারতীয় দল। ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। টি -টোয়েন্টি সিরিজ ১-১ করল ভারত।

Read More
icc rankking and surya Breaking News Others Sports 

আইসিসি টি-টোয়েন্টি শীর্ষে সূর্য

আইসিসি টি-টোয়েন্টি বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে সূর্য। এক নম্বর স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। সম্প্রতি অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের কারণে ক্রমতালিকায় ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিংহ উঠে এলেন ৫৯ নম্বরে। ৭ নম্বরে ঋতুরাজ গায়কোয়াড।

Read More
iga and tenis Breaking News Others Sports 

মহিলা টেনিসে বর্ষসেরা ইগা

বর্ষসেরা ইগা। মহিলা টেনিসে বর্ষসেরা টেনিস ক্রীড়াবিদ হলেন ইগা সুইয়াটেক। উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের বিচারে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসেবে টানা দু-বার এই খেতাব জয়ী হলেন তিনি। উল্লেখ করা যায়,২০২২ সালের এপ্রিল মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মহিলাদের বিশ্ব টেনিস রাঙ্কিংয়ে এক নম্বর আসন দখল করে রেখেছিলেন ইগা।

Read More
youth hockey world cup Breaking News Others Sports 

যুব হকি বিশ্বকাপে শেষ চারে ভারত

কুয়ালালামপুরে চলতি পুরুষদের জুনিয়র বিশ্বকাপ হকির সেমিফাইনালে ভারত। নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারাল ভারতীয় দল। ভারতের পক্ষে গোল করেছেন আদিত্য লালাগে,অরিজিৎ,সৌরভ আনন্দ কুশাওয়া ও উত্তম সিংহ।

Read More
south africa india match Breaking News Others Sports 

দক্ষিণ আফ্রিকার জয় : রিঙ্কু-সূর্যের ব্যাটিং তাণ্ডব

দক্ষিণ আফ্রিকার মাটিতে কেবেরহায়তে টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হল ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পন্ড হয় বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারল ভারত। তবে রিঙ্কু-সূর্যের তাণ্ডব দেখা গেল। ম্যাচের ফলাফল ভারত ১৮০-৭(১৯.৩)। দক্ষিণ আফ্রিকা ১৫৪-৫(১৩.৫)।
৩৬ বলে ৫৬ রান করেছেন সূর্যকুমার যাদব। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রান করেছেন। সাউথ আফ্রিকার পক্ষে হেনড্রিক্স ৪৯ রান ও মার্করাম ৩০ রান করেছেন।

Read More
afc orisa win Breaking News Others Sports 

ওড়িশা এফসির জয়

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন রয় কৃষ্ণরা। ভারতের সম্মান রাখল ওড়িশা এফসি।

Read More