Strike Called by Left Politics Video 

বামেদের ডাকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে চলছে সাধারণ ধর্মঘট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সাত দফা দাবি নিয়ে আজ বামেদের ডাকা ধর্মঘটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সিপিআইএম নেতা পরিমল মিস্ত্রির নেতৃত্বে নিউটাউন বিশ্ব বাংলা সরণির বন্দের মোড়ে রাস্তা অবরোধ করে ধর্মঘট সমর্থনকারীরা। জনবহুল বিশ্ব বাংলা সরণির বন্দের মোড়ে রাস্তায় বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বামেরা। যার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। কলকাতা বিমানবন্দর এবং কলকাতা যাওয়ার রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশের তৎপরতায় মিছিল সরে গেলে তাঁরা যাত্রাগাছীর দিকে চলে যায়। বিভিন্ন কৃষক ও গণসংগঠনগুলির ডাকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। যদিও কলকাতা ও বিভিন্ন জেলাতে…

Read More
Deputation Others Video 

সল্টলেকের চিনা দূতাবাসের অফিসের সামনে বিক্ষোভ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ চিনের তিব্বত দখল এবং লাদাখে অবৈধভাবে অনুপ্রবেশ করার বিরুদ্ধে প্রতিবাদ দেখায় ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস, জাতীয়তাবাদী যুব পরিষদ, ভারতীয় জাতীয়তাবাদী মজদুর টেড ইউনিয়ন (BJMTU) এবং জনসমন্বয় কলকাতা সংগঠনের পক্ষ থেকে। সল্টলেক ই সি পার্ক থেকে মিছিল করে চিন দূতাবাসের অফিসের সামনে আসে তাঁরা। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় সেখানে। এরপর স্বারকলিপি জমা দিয়েছেন চিনা দূতাবাসের অফিসে।

Read More
Reception of Corona Fighters at Bidhannagar Sub-Divisional Hospital Others Video 

বিধাননগর মহকুমা হাসপাতালে করোনা যোদ্ধাদের সংবর্ধনা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর মহকুমা হাসপাতালে প্রায় ৭০ জন বিভিন্ন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সুইপারসহ করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল। জানা গিয়েছে সেখানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধান নগর এসডিও, বিধাননগর মহকুমা হাসপাতালে সুপার ও বিভিন্ন চিকিৎসকরা। অন্যদিকে পশ্চিমবঙ্গে ৫জন বিজেপি পর্যবেক্ষক দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সুজিত বসু জানান, যে ৫জন এসেছেন তাঁদের নাম বাংলার মানুষ জানে না, যাঁরা এসেছেন তাঁদের কাজ তাঁরা করবেন। আমাদের দল প্রস্তুত, আর যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দল অনেক শক্তিশালী। তৃতীয়বারের জন্য তিনিই আবার শপথ নেবেন সেটা সময়ের অপেক্ষা।

Read More
Bhorer Alo (1) Others Video 

শিশু দিবসে ভোরের আলো সংস্থার উদ্যোগ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ শিশু দিবস উপলক্ষে ভোরের আলো সেচ্ছাসেবী সংস্থা পৌঁছে গিয়েছিল খন্যানের এক প্রত্যন্ত মালিপাড়া এবং মাখালদি গ্রামে। ২ গ্রামের মোট ২০০ জন শিশুদের নিয়ে একটি পিকনিক এর আয়োজন করে উদ্যোক্তারা। এছাড়াও গ্রামের শিশুদের নিয়ে নানান শিক্ষামূলক অনুষ্ঠান করেন তাঁরা। সংগঠনের সভানেত্রী রিম্পা ঘোষ এবং সম্পাদিকা অনিশা সিং জানিয়েছেন, ভোরের আলো সারা বছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকে, তারই একটি অংশ হ’ল চাইল্ড এডুকেশন। আমরা বিভিন্ন গ্রামে গিয়ে শিশু শিক্ষা নিয়ে ক্যাম্পানিং করছি। আজও ভোরের আলোর তরফ থেকে শিশু শিক্ষা নিয়ে একটি ক্যাম্পানিং এবং গ্রামের…

Read More
Madhyamgram Football Tournamen Sports Video 

মধ্যমগ্রামে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ মধ্যমগ্রাম পূর্ব উদয়রাজপুর নজরুল সংঘের পরিচালনায় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল রবিবার রাতে। ২৪ টি দলের মধ্যে এই নক আউট টুর্নামেন্ট হচ্ছে কোভিড স্বাস্থ্য বিধি মেনে। দীর্ঘদিন লকডাউন শেষে মাঠে ফিরল ফুটবল প্রেমী ও খেলোয়াড়রা। প্রতিবছরই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন জায়গার ২৪ টি দল নিয়ে এবারে এই নক আউট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স টফি ছাড়াও রয়েছে নগদ পুরস্কার। করোনাকে জয় করে আগের মত স্বাভাবিক খেলাধুলায় ফেরার আশা পূর্ব উদয়রাজপুরের সকল ফুটবল প্রেমী মানুষের।

Read More
EB in Salt Lake Market Area Others Video 

সাতসকালে সল্টলেকে বিভিন্ন বাজারে আচমকা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সল্টলেকে সিকে মার্কেট এবং জিডি মার্কেটসহ বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) হানা দেয়। ইবির আধিকারিকদের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়ার। এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে ইবির আধিকারিকরা আচমকা বাজারে হানা দেয়। মূলত সবজি মার্কেটে খতিয়ে দেখা হয় আলু পিয়াজ সহ অন্যান্য সবজি জিনিসপত্রের দাম। পাশাপাশি তাঁরা মাছের বাজারেও হানা দিয়ে সেখানে মাছের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখেন। কোনও ব্যবসায়ী পিয়াজ বা আলু নির্ধারিত সীমার বাইরে গোডাউনজাত করেছে কিনা তাও দেখছেন তাঁরা। সরকারি নিয়ম মেনে ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম…

Read More
Deputation Others Video 

বারাসাতে প্রাথমিক টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে বারাসত ডিপিএসসি এবং জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। শিক্ষামন্ত্রী কথা দিলেও তাঁদের দাবি পূরণ করা হচ্ছে না বলে অভিযোগ। প্রাইমারিতে পড়ানোর জন্য ডিএলইডি প্রশিক্ষণ ইতিমধ্যেই নিয়েছে আন্দোলনকারীরা। কিন্তু আজও তাঁরা চাকরি থেকে বঞ্চিত, এমনটাই জানা গিয়েছে। এই মর্মে লাগাতার আন্দোলন ও অবস্থান বিক্ষোভের পথ বেছে নিল উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক টেট উত্তীর্ন প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যেই দুজন হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রায় ১২০০ চাকরিপ্রার্থী জেলাশাসক দপ্তরে ও ডিপিএসসি…

Read More
Barasat rail station incide Others Video 

বারাসাত রেল স্টেশনে হকারদের বিক্ষোভ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীসাধারন ও রেল হকারদের স্বার্থে বারাসত স্টেশনে বিক্ষোভে সামিল হকাররা। ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ। দীর্ঘ ৭মাস ধরে বন্ধ বারাসাত রেল স্টেশন চত্বর। হকারদের অবস্থা দিন দিন খারাপের দিকে, তাঁদের আয় বন্ধ, সংসার চালানোর কোনও পথই আর খোলা নেই। একমাত্র নিরুপায় হয়েই তাঁদের দাবি, সরকারি বিধিনিষেধ মেনে দোকান বা গুমটি অবিলম্বে খুলতে দেওয়া হোক। পুজোর মুখে খুবই খারাপ অবস্থা, ফলে শপাঁচেক হকাররা মিছিল করে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত জিআরপি ও আরপিএফ-এর বাধার সম্মুখীন হতে হয় হকারদের।

Read More
AK Block Health Video 

বিধাননগর কমিশনারেট এলাকায় পুজো মণ্ডপ পরিদর্শন

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর কমিশনারেট এলাকায় সকল পুজো মণ্ডপ পরিদর্শনে এলেন ডাক্তারদের একটা টিম। আজ সকালে তাঁরা সল্টলেকের একে ব্লক পরিদর্শন করেন। দেখা হয় সোশ্যাল ডিস্টেন্স কিভাবে মানা হবে। কিভাবেই বা থার্মাল চেকিং, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সচেতনতার জন্য পোস্টারের ব্যবস্থা কি করা হচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। একে ব্লকের পুজো পরিদর্শনের পর জানান, যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তাঁরা সন্তুষ্ট।

Read More
2020 Others Video 

বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ২০২০-র দুর্গাপুজো সমম্বয় সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সকল পুজো কমিটির সাথে আয়োজন করা হল ২০২০-র দুর্গা পুজো সমম্বয় সভা। এই সভায় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন, বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার শ্রী মুকেশ কুমার, সকল থানার আইসি ও পুজো কমিটির কর্তৃপক্ষ। এই সভার মাধ্যমে পুজো গাইড ম্যাপ এর উদ্বোধন করা হল।এছাড়া গতবছর পুজোর তিনটি ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়। হাই বাজেটের পুজোতে শ্রীভূমি প্রথম পুরস্কার পায়। আর সেই পুরস্কার তুলে দেওয়া হল সুজিত বোসের হাতে। পুজোর সময় দমকল…

Read More