বারাসাত রেল স্টেশনে হকারদের বিক্ষোভ

Barasat rail station incide

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীসাধারন ও রেল হকারদের স্বার্থে বারাসত স্টেশনে বিক্ষোভে সামিল হকাররা। ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ। দীর্ঘ ৭মাস ধরে বন্ধ বারাসাত রেল স্টেশন চত্বর। হকারদের অবস্থা দিন দিন খারাপের দিকে, তাঁদের আয় বন্ধ, সংসার চালানোর কোনও পথই আর খোলা নেই। একমাত্র নিরুপায় হয়েই তাঁদের দাবি, সরকারি বিধিনিষেধ মেনে দোকান বা গুমটি অবিলম্বে খুলতে দেওয়া হোক।

পুজোর মুখে খুবই খারাপ অবস্থা, ফলে শপাঁচেক হকাররা মিছিল করে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত জিআরপি ও আরপিএফ-এর বাধার সম্মুখীন হতে হয় হকারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *