সাতসকালে সল্টলেকে বিভিন্ন বাজারে আচমকা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা

EB in Salt Lake Market Area

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সল্টলেকে সিকে মার্কেট এবং জিডি মার্কেটসহ বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) হানা দেয়। ইবির আধিকারিকদের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়ার। এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে ইবির আধিকারিকরা আচমকা বাজারে হানা দেয়।

মূলত সবজি মার্কেটে খতিয়ে দেখা হয় আলু পিয়াজ সহ অন্যান্য সবজি জিনিসপত্রের দাম। পাশাপাশি তাঁরা মাছের বাজারেও হানা দিয়ে সেখানে মাছের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখেন। কোনও ব্যবসায়ী পিয়াজ বা আলু নির্ধারিত সীমার বাইরে গোডাউনজাত করেছে কিনা তাও দেখছেন তাঁরা। সরকারি নিয়ম মেনে ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম ঠিকঠাক নিতে এবং গোডাউনে কাঁচা জিনিসপত্র স্টক করে না রাখার বিষয়ও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *