real madrid

স্প্যানিশ সুপার কাপ জয়ী রিয়াল

স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। নতুন বছরের শুরুতেই এল ক্লাসিকোয় বাজিমাত করেছে রিয়াল। রিয়াধে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ।

Read More
india loss series

সিরিজ হার হরমনপ্রীতদের

০-৩ ফলাফলে সিরিজ হার হরমনপ্রীতদের। শেষ ম্যাচে ১৯০ রানে ভারতকে হারাল অস্ট্রেলিয়া মহিলা দল। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। ওয়াংখেড় স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া ৩৩৮-৭(৫০)। ভারত ১৪৮(৩২.৮)।

Read More
earthquakes and japan

জাপানে ভূমিকম্প : সুনামি আতঙ্কও

নতুন বছরের প্রথম দিনেই জাপানে ভূমিকম্প। কম্পনের জেরে সুনামি সতর্কতাও জারি করেছে প্রশাসন। জাপানের ইশিকাওয়া সহ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের চোখে আতঙ্কের ছাপ। দেশের পশ্চিমাংশে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। প্রায় ২১টি আফটারশকে কেঁপে ওঠে মাটি। প্রথমটির তীব্রতা ছিল ৬.২। কম্পনের পর পরই সমুদ্রে জলস্ফীতি বেড়ে যাওয়ায় সুনামি সতর্কতা জারি হল উপকূলীয় ইশিকাওয়া,নিগাতা ও তোয়ামা প্রদেশে। ৯০ মিনিটে ২১ বার কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ইশিকাওয়ার নতো এলাকায় মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল।

Read More
austrelia win series

সিরিজ জয় অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার। কামিন্স-ঝড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়। দশ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কামিন্স। অষ্টম অস্ট্রেলীয় পেসার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়ে সিরিজ হারাল পাক দল। ৭৯ রানে জয়ী হল অস্ট্রেলিয়া।

Read More
imf and india

আইএমএফ-এর প্রতিষ্ঠা

১৯৪৫ সালের আজকের দিনটিতে আইএমএফ-এর প্রতিষ্ঠা হয়েছিল। ওই সময় ২৯ টি দেশ অংশ গ্রহণ করেছিল। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ১৯৪৫ সালের ১ মার্চ কাজ শুরু করেছিল। এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে ভারত সহ বিভিন্ন দেশ সাহায্য ও ঋণ নিয়ে আসছে।

Read More
ipl auction

মরুশহরে আইপিএল নিলামে মহার্ঘ ক্রিকেটার

মরুশহরে আইপিএল নিলাম। টাকার অঙ্কে ক্রিকেটীয় তারকার একনজর।
কলকাতা নাইট রাইডার্সে মিচেল স্টার্ক-২৪.৭৫ কোটি। সানরাইজার্স হায়দরাবাদে প্যাট কামিন্স-২০.৫ কোটি। নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যারিল মিচেল চেন্নাই সুপার কিংসে-১৪ কোটি। পাঞ্জাব কিংসে হর্ষল প্যাটেল-১১.৭৫ কোটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আলজারি জোসেফ-১১.৫ কোটি টাকা।

Read More
bellingham footballer

জুড বেলিংহ্যামের নজির

জুডের নজির গড়লেন। ব্রিটিশ ফুটবলার জুড বেলিংহ্যাম নয়া নজির সৃষ্টি করলেন। ইতিপূর্বে একসঙ্গে কোপা ট্রফি পাননি। সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলার ও গোল্ডেন বয় শিরোপা পেলেন। ইউরোপের সেরা অনূর্ধ্ব ফুটবলার হয়েছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার ব্যালন ডি-ওর অনুষ্ঠানে পেয়েছেন কোপা ট্রফি।

Read More
armeniya junior boxing

জুনিয়র বক্সিংয়ে ভারত

আর্মেনিয়ায় জুনিয়র বক্সিংয়ে ভারত মোট ১৭ পদক জয়ী হল। তিনটি সোনা জয়ী হলেন পায়েল ৪৮ কেজি বিভাগে। নিশা পেয়েছেন ৫২ কেজি বিভাগে। আকাঙ্খা ৭০ কেজি বিভাগে। ২৬ সদস্যের ভারতীয় দলের ৯ জন পেয়েছেন রুপো ও ৫ জন পেয়েছেন ব্রোঞ্জ।

Read More
umar gul

পাক বোলিং কোচ উমর গুল

পাকিস্তান ক্রিকেটে আমূল বদল। বিশ্বকাপ বিপর্যয়ের পর পাক ক্রিকেটে এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া সিরিজের পূর্বে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন পেস বোলার উমর গুলকে। অন্যদিকে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাইদ আজমলকে।

Read More