Category: World
আলফ্রেড নোবেলের জন্মদিবস
সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল ১৮৩৩ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। সুইডেনের স্টকহলমে তাঁর জন্ম। তিনি লিখেছিলেন উপন্যাস,নাটক ও কবিতাও। একজন ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। নোবেল ফাউন্ডেশন গঠন হয়েছিল তাঁর নির্দেশ মতো।
“বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্ট ও আশঙ্কা
“বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্ট প্রকাশ পাওয়ার পর উদ্বেগ ও আশঙ্কা বেড়ে চলেছে। ওই রিপোর্ট প্রকাশের পর জানা গিয়েছে, ১২১ টি দেশের মধ্যে ভারত ১০৭তম স্থানে। একাংশের বিশেষজ্ঞদের অভিমত,এই রিপোর্ট দেশের করুণ অবস্থার ছবি প্রতিফলিত করে। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া সব দেশই ভারতের চেয়ে তুলনায় এগিয়ে। ক্ষুধার সূচকে নেপাল,বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকেও পিছিয়ে দেশ। তবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক “বিশ্ব ক্ষুধা সূচক” রিপোর্টটি মানতে নারাজ।
কনিষ্ঠতম দাবাড়ু হারালেন বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে
কার্লসেনকে পরাজিত করে নজির গড়লেন গুকেশ। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে আলোড়ন ফেললেন। এমচেজ রেপিডে নবম রাউন্ডে কার্লসেনকে হারালেন ডোমারাজু গুকেশ। এ বিষয়ে গুকেশ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছে,” ম্যাগনাস কার্লসেনকে হারানো সব সময়ই বিশেষ প্রাপ্তি। তবে নিজের খেলা নিয়ে আমি খুশি নই।”
অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে ভারতের হার
অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে ব্রাজিল ৫-০গোলে ভারতকে পরাজিত করল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপের এ-গ্রুপের শেষ ম্যাচে বিধ্বস্ত করল ব্রাজিল। পরাজয়ের হ্যাটট্রিক করেই বিশ্বকাপ অভিযান সমাপ্ত করল অনিতারা।
রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা : বিশ্বে খাদ্যসঙ্কটের উদ্বেগজনক ছবি
রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায় বিশ্বে খাদ্যসঙ্কটের উদ্বেগজনক ছবি সামনে এল। ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে,বিশ্বে প্রতি চার সেকেন্ডে এক জনের মৃত্যু ঘটছে শুধুমাত্র খাদ্যসঙ্কটে । এই ছবি প্রকাশ্যে আসার পর অনাহারের করুণ ছবিটা ধরা পড়ল। আরও উদ্বেগের ছবি তুলে ধরা হয়েছে রিপোর্টে। ঠিক এই মুহূর্তে বিশ্বের ৩৪.৫ কোটি মানুষ ভয়াবহ খাদ্যসঙ্কটের মুখোমুখি। উদ্বেগের ছবিটা আরও স্পষ্ট করা হয়েছে,বিশ্বের ৪৫টি দেশের কোটি কোটি মানুষের দিন কাটে অনাহারে ও অর্ধাহারে।
আন্তর্জাতিক অনুবাদ দিবস
আজ আন্তর্জাতিক অনুবাদ দিবস। প্রতি বছর ৩০ সেপ্টেম্বর এই বিশেষ দিনটি পালিত হয়ে আসছে। বাইবেলের সন্ত জেরোমকে স্মরণে রেখে এই দিনটি পালিত হয়ে থাকে। ২০১৭ সালে রাষ্ট্রসংঘ এই বিশেষ দিনটি পালনের সিদ্ধান্ত করে। এই অনুবাদ কর্মের মাধ্যমে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে।
কান চলচ্চিত্র উৎসব
১৯৪৬ সালের ২০ সেপ্টেম্বর। কান চলচ্চিত্র উৎসব প্রথম উৎযাপিত হয়েছিল। ১৯৩২ সালে এই আসর প্রথম বসেছিল ইতালির ভেনিস শহরে। তবে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র নামে পরিচিত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এর সূচনা ৭ বছর পর্যন্ত পিছিয়ে যায়। ” দু ফিল্ম ডি কান” নামে উৎসবটি শুরু হয়েছিল।
বিশ্বের প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা
১৮৮৮ সালে বিশ্বের প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। বেলজিয়ামের স্পা-তে এর আয়োজন হয়েছিল। ১৮ বছর বয়সী বার্থা সকারেট জয়ী হয়েছিলেন। উল্লেখ করা যায়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ফরাসি উপনিবেশ গউডেলপের বাসিন্দা ছিলেন এই সুন্দরী।
জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)
সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।
