CBSE 10th ClassEducation Others 

সিবিএসই-তে দ্বাদশ শ্রেণির মতো এবার দশমেও এগিয়ে ছাত্রীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বের হল সিবিএসই-র দশম শ্রেণির রেজাল্ট। এবার মোট ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে বলে জানা গিয়েছে। দ্বাদশ শ্রেণির মতো এবার দশমেও এগিয়ে মহিলারা। জানা যায়, এবার মহিলাদের ৯৩.৩১ শতাংশ সব বিষয়ে পাশ করেছে। অন্যদিকে পুরুষদের পাশের হার ৯০.১৪ শতাংশ। প্রসঙ্গত, চলতি বছরে মোট ১৮ লক্ষ ৭৩ হাজার ১৫ জন পড়ুয়া সিবিএসই-র দশমের পরীক্ষা দিয়েছিল। সব বিষয়ে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৯.৮৪ শতাংশ পড়ুয়া। পাশের হারে শীর্ষে তিরুবনন্তপুরম। উত্তীর্ণের হার ৯৯.২৮ শতাংশ।

গুয়াহাটি সবার নিচে রয়েছে। গড়ে ৭৯.১২ শতাংশ পাশ করেছে। সূত্রের খবর, গতবারের চেয়ে ফল ভাল হলেও সার্বিক গড়ের চেয়ে অনেক নিচে রয়েছে দিল্লি। ৮৫.৮৬ শতাংশ পড়ুয়া সার্বিকভাবে পাশ করেছে। দ্বাদশের মতোই দশমেও সরকারি তথা কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়ের পড়ুয়ারা ভাল রেজাল্ট করেছে। জাতীয় গড়কেও ছাপিয়ে গিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা, দশমে ৯৯.২৩ শতাংশ পাশ করেছে। আবার ১১৬৮টি কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে ৮৪৬টির কোনও পড়ুয়াই ফেল করেনি বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment