২৭৫ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নিচ্ছে এন টি পি সি

NTPC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে ২৫০ ইঞ্জিনিয়ার এবং ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি)। ইঞ্জিনিয়ারদের নিয়োগ হবে থার্মাল পাওয়ার প্ল্যান্টে সিফট অপারেশনের জন্য এবং কেমিস্টদের নিয়োগ হবে বিভিন্ন স্টেশন বা প্রজেক্টে। ভারত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে পাশ করা এবং নীচের মতো অন্যান্য যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। সংরক্ষণ থাকবে ভারত সরকারের নিয়ম অনুযায়ী।

ইঞ্জিনিয়ার নিয়োগ ওপরে বলা ৪টি ডিসিপ্লিনে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন: শূন্যপদ ৭৫টি (অসং ৪৪, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৭)। অন্তত ৬০ শতাংশ নম্বর (তফশলি বা প্রতিবন্ধী হলে অন্তত পাশ মার্ক) নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেম্স অ্যান্ড হাই ভোল্টেজ/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং -এর যে কোনও একটির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন: শূন্যপদ ১১৫টি (অসং ৬৩, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৮)। অন্তত ৬০ শতাংশ নম্বর (তফশলি বা প্রতিবন্ধী হলে অন্তত পাশ মার্ক) নিয়ে মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ থার্মাল/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং -এর যে কোনও একটির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন: শূন্যপদ ৩০টি (অসং ১৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ১০)। অন্তত ৬০ শতাংশ নম্বর (তফশলি বা প্রতিবন্ধী হলে অন্তত পাশ মার্ক) নিয়ে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স -এর যে কোনও একটির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন: শূন্যপদ ৩০টি (অসং ১৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ১০)। অন্তত ৬০ শতাংশ নম্বর (তফশলি বা প্রতিবন্ধী হলে অন্তত পাশ মার্ক) নিয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল -এর যে কোনও একটির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ইঞ্জিনিয়ারিংয়ের সব ডিসিপ্লিনের ক্ষেত্রেই ডিগ্রি অর্জনের পর কোনও থার্মাল বা গ্যাস পাওয়ার প্ল্যান্টে অপারেশন/ মেন্টেন্যান্স/ ইরেকশন/ কনস্ট্রাকশন/ ইঞ্জিনিয়ারিং -এ এক্সিকিউটিভ পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারমধ্যে ২ বছরের অভিজ্ঞতা হতে হবে পাওয়ার প্ল্যান্ট সাইটে কাজের। ই-২ গ্রেডে এই পদের মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা। বেসিক পে ৫০,০০০ টাকা। শ্রবণ ও লোকোমোটর প্রতিবন্ধীরা এই ৪টি পদে আবেদন করতে পারবেন।

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: শূন্যপদ ২৫ (অসং ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৭)। অন্তত ৬০ শতাংশ নম্বর (তফশলি বা প্রতিবন্ধী হলে অন্তত পাশ মার্ক) নিয়ে কেমিস্ট্রির স্বীকৃত এম এসসি ডিগ্রিধারী হতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রসেস অ্যান্ড ওয়াটার অ্যানালিসিস, বয়লার ওয়াটার কেমিস্ট্রি অ্যান্ড নলেজ অব কুলিং ওয়াটার ট্রিটমেন্ট, বাল্ক কেমিক্যাল অ্যানালিসিস, নলেজ অব অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস, কোল স্যাম্পেলিং অ্যান্ড অ্যানালিসিস, অয়েল অ্যানালিসিস -এসবে এক্সিকিউটিভ/ সুপারভাইজরি পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে এনভায়রণমেন্টাল প্যারামিটার টেস্টিং, মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট -এর জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের বেশি সুবিধা দেওয়া হবে।
৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ই-২ গ্রেডে এই পদের মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। বেসিক পে ৪০,০০০ টাকা। লোকোমোটর প্রতিবন্ধীরা এই পদে আবেদন করতে পারবেন।

সকল শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। বয়স এবং অভিজ্ঞতার হিসাবও করতে ৩১ জুলাইয়ের হিসেবেই। প্রার্থীদের সম্পূর্ণ সুস্থ-সবল হতে হবে। নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষা হবে। পরীক্ষা নেবে এনটিপিসি। মেডিক্যাল নর্ম পাবেন এনটিপিসি-র ওয়েবসাইটে।

প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ইন্টারভিউয়ে প্রার্থীসংখ্যা ঠিক রাখতে আগে অনলাইন স্ক্রিনিং/ সিলেকশন টেস্ট হতে পারে বা ন্যূনতম যোগ্যতা বাড়ানো হতে পারে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ – দুটোতেই সফল হতে হবে। চূড়ান্ত বাছাই হবে লিখিত পরীক্ষা (৮৫ শতাংশ ওয়েটেজ) এবং ইন্টারভিউ (১৫ শতাংশ ওয়েটেজ) -এর নম্বরের ভিত্তিতে। অনলাইন দরখাস্ত করার সময় নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

রেজিস্টরেশন ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। ফি দিতে পারবেন অনলাইনে বা অফলাইনে। অফলাইনে দিতে হলে পে-ইন-স্লিপ -এর প্রিন্ট নিয়ে নিকটবর্তী স্টেট ব্যাঙ্কের শাখা জমা দেবেন সিএজি ব্রাঞ্চ, নিউদিল্লির ৩০৯৮৭৯১৯৯৯৩ অ্যাকাউন্ট নম্বরে। অনলাইনে ফি পেমেন্ট করবেন নেট ব্যাঙ্কিং/ ডেবিট তার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে।

দরখাস্ত করবেন আনলাইনে ৩১ জুলাইয়ের মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় জেপিজি/ জেপিইজি ফর্ম্যাটে, ৫০০ কেবি সাইের মধ্যে স্ক্যান করে নিজের ছবি, সই এবং ফি পেমেন্টের প্রমাণ (চালান) আপলোড করবেন। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *