Chakdaha Police StationAccident Others 

চাকদহে শেড ভেঙে মৃত্যু তরুণের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেড ভেঙে মৃত্যু হল তরুণের। স্থানীয় সূত্রের খবর, রাতে চাকদহ থানার মদনপুরের মারফোডাঙায় ঘটনাটি ঘটছে। লকডাউনে বাড়ির বাইরে গিয়ে মোবাইল গেম খেলার সময় কংক্রিটের শেড ভেঙে এক তরুণের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম শীতল পাসোয়ান (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মারফোডাঙায় একটি মাঠ রয়েছে। ওই মাঠে সন্ধ্যার পর অনেকেই বসে থাকেন। মাঠ সংলগ্ন একটি বাড়ির বৈদ্যুতিক মিটারের জন্য শেড নির্মাণ করা হয়েছিল। ওই শেডের ওপরেই বসে মোবাইলে গেম খেলছিলেন শীতল। আকস্মিকভাবে শেড ভেঙে পড়ে। চাপা পড়ে যান ওই তরুণ। ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়।

Related posts

Leave a Comment