উত্তর দমদমে জলসঙ্কট মেটাতে পাম্প

water tap

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জল সঙ্কট মেটাতে বসানো হল পাম্প। উত্তর দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে মহাজাতি নগরের একটি অংশে পানীয় জলের সমস্যা ব্যাপক মাত্রায় বেড়ে যায়। স্থানীয় সূত্রের খবর, উত্তর দমদম পুরসভার পক্ষ থেকে সেখানে পাম্প বসানো হল। বসানো এই পাম্পের উদ্বোধন করলেন এলাকার প্রাক্তন বিধায়ক ও রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, চেয়ারম্যান ইন কাউন্সিলার বিধান বিশ্বাস ও রাজর্ষি বসু প্রমুখ। জানা গিয়েছে, এরফলে প্রতি ঘন্টায় ৪০ হাজার লিটার অতিরিক্ত জল পাবেন ওখানকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *