বিধাননগর কমিশনারেটকে কৃতজ্ঞতা টেক্সাস পুলিশের

Bidhannagar Police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিধাননগর কমিশনারেটকে ধন্যবাদ দিল টেক্সাস পুলিশ। সূত্রের খবর, প্রবাসী ভারতীয়দের বয়স্ক অভিভাবকদের সহযোগিতা করার জন্য এবার আমেরিকার টেক্সাস পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠানো হল বিধাননগর কমিশনারেটকে। কমিশনার লক্ষীনারায়ণ মিনা জানিয়েছেন, বিপর্যস্ত পরিস্থিতিতে গোটা বিশ্ব একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় তাঁরাও যথাসাধ্য চেষ্টা করছে। কয়েকজন প্রবাসী ভারতীয়দের বয়স্ক আত্মীয় সল্টলেকে থাকেন। তাঁরা সহযোগিতা চেয়েছিলেন। বিধাননগর পুলিশ সহযোগিতা করেছে। এই সংক্রান্ত বিষয়ে আরও জানা যায়, আমেরিকার টেক্সাসে থাকা ওই প্রবাসী ভারতীয়রা নিজেদের অভিভাবকদের সহযোগিতা চেয়ে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। এরপর সেখানকার পুলিশ বিধাননগর পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সহযোগিতার হাত বাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *