১০০ কোটি ডলার দানের ঘোষণা জ্যাক ডরসের

Jack Dorsay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্যুইটারের যুগ্ম প্রতিষ্ঠাতা তথা চিফ এগজিকিউটিভ জ্যাক ডরসে ব্যক্তিগত সম্পত্তি থেকে ১০০ কোটি ডলার দান করার কথা ঘোষণা করলেন। ওই অনুদানের অর্থ সারা বিশ্বের ত্রাণে ব্যবহার করা হবে। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণে জর্জরিত আমেরিকা। দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে আর্থিক সাহায্যের হাত অনেকেরই। একাধিক ট্যুইটের মাধ্যমে তিনি তাঁর এই উদ্যোগের কথাও জানান। ট্যুইটার এবং স্কোয়ার- দুটি সংস্থারই সিইও জ্যাক ডরসে জানিয়েছেন, তাঁর ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্ম “স্কোয়ার” থেকে ১০০ কোটি ডলার মূল্যের ইক্যুইটি নিজের “স্টার্ট স্মল লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন”-এ স্থানান্তরিত করবেন। এই অনুদান হল তাঁর মোট সম্পত্তির ২৮ শতাংশ। এই সংক্রান্ত বিষয়ে তিনি আরও লিখেছেন, জীবদ্দশায় এর সুফল দেখে যেতে চাই। আশা করি, আমার এই উদ্যোগ দেখে আরও অনেকে এগিয়ে আসবেন এবং এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আসুন সবাই মিলে সকলেই চেষ্টা করি। বিপর্যস্ত পরিস্থিতির প্রকোপ কমে গেলে আরও বড় লড়াই শুরু হবে। দেশের স্বাস্থ্য এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য এটা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *