শুনানি হয়নি শিয়ালদহের দায়রা কোর্টে

Sealdah Court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিয়ালদহের দায়রা কোর্টে শুনানি হল না। আদালত সূত্রের খবর, নির্ধারিত তারিখ মেনে শিয়ালদহ দায়রা কোর্ট বসলেও সেখানে কোনও মামলা শুনানির জন্য ওঠেনি। বেশ কিছু সময় অপেক্ষা করার পর বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এজলাস ছেড়ে চলে যান। প্রসঙ্গত, দায়রা কোর্টে জামিনের আবেদন করতে গেলে আগে থেকে পিটিশন দাখিল করতে হয়। শুনানির দিন তার ভিত্তিতেই কোর্টে পেশ করা হয় সেই মামলার কেস-ডায়েরি। সেই আইনি প্রক্রিয়া কার্যকর না হওয়াতে গতকাল কোনও মামলারই শুনানি হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *