বন্ধ চটকল খোলার জন্য বৈঠক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ চটকল খুলতে উদ্যোগ। সূত্রের খবর, বন্ধ চটকলগুলি খোলার বিষয়ে শ্রমিক ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক হল। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না এই বৈঠকে অংশ নিয়েছিলেন। ইউটিএইসি-র ও এআইটিইউসি পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে চটকল শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা মেটানো হয়নি। সেগুলি যাতে মেটানো সম্ভব হয় সেই ব্যবস্থা করার জন্য মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছিল।

