রাজ্য সরকারি কর্মীদের সদ্যোজাত সন্তানের ক্ষেত্রে সুযোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের সদ্যোজাত সন্তানের ক্ষেত্রে এবার থেকে এক বছর বয়স পর্যন্ত হেল্থ স্কিমে নাম নথিভুক্ত না হলেও চিকিৎসার সব সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব হবে। সূত্রের খবর, এর আগে ৬ মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যেত। অর্থ দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি কর্মীর শিশু জন্মগ্রহণের এক বছরের মধ্যে ১ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় ক্যাশলেস সুবিধা পাওয়া পাবে। এক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হলে বাকি টাকা বিল দিয়ে নিতে হবে। উল্লেখ করা যায়, কর্মীর সদ্যোজাত সন্তানের নাম আগে ৬ মাসের মধ্যে প্রমাণ দিয়ে নথিভুক্ত করা হয়েছে। এখন এক বছর বয়স পর্যন্ত তা করার সুযোগ পাওয়া যাবে।

