রক্ত সংকট মেটাতে পান্ডুয়া ব্লকের বৈঁচি গ্রামে রক্তদান শিবির

Mohonbagani

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে চলতে থাকা রক্ত সংকট মেটাতে ডঃ দুর্গাদাস ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে, হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈঁচি গ্রামের শনিবার এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই মহান কর্মকাণ্ডে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে “সিমলাগড় মোহনবাগানী”। এই রক্তদান শিবিটি অনুষ্ঠিত হয় বৈচিগ্রাম পঞ্চায়েত ভবনে। সূত্রের খবর, সিমলাগড় মোহনবাগানী ও ডঃ দুর্গাদাস ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশনের একটাই স্লোগান ছিল মানুষের কাছে- “রক্তদান এক অসামান্য প্রতিদান মানুষের জন্য দুর্দিনে মানুষের পাশে থাকার অঙ্গীকার”।

জানা গিয়েছে, তাঁদের এই আহ্বানে সারা দিয়ে ৫৫ জন রক্তদাতা রক্তদান করেছেন। যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ১০ জন মহিলা রক্তদাতা ছিলেন। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার রহিম নবী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জিব ব্যানার্জি সহ অন্যন্যরা। সিমলাগর মোহনবাগানী তাদের ” স্বপ্নের নৌকায়” চেপে ৫৫টি রক্ত ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দিতে পেরে বিশেষ আনন্দিত বলে জানা গিয়েছে। ২০১৯ সালে মাত্র ২জন সদস্য নিয়ে সিমলাগড় মোহনবাগানীর পথচলা শুরু করেছিল। আজ তাদের সদস্য সংখ্যা ৫২ জন। এই অল্পসময়ের মধ্যে তাদের এই অভাবনীয় সাফল্য প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *