china-appBreaking News Politics 

আর্থিকভাবে ধাক্কা দিতে চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বড় পদক্ষেপ নিল ভারত সরকার। এককথায় বলা যায় একেবারে সার্জিক্যাল স্ট্রাইক। তবে সেনার মাধ্যমে নয়। সরাসরি ‘ফিনান্সিয়াল স্ট্রাইক’ ভারতের। জানা গিয়েছে, চিনের প্রায় ৫০টিরও বেশি অ্যাপকে বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সূত্রের খবর, টিক টক, ভিগো, লাইকি, ইউসি ব্রাউজার, পাব-জি সহ ৫০টিরও বেশি চিনা অ্যাপকে বন্ধ করতে চলেছে ভারত সরকার।

সূত্রের আরও খবর, কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি আইনের ৬৯ নং ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞমহল মনে করছেন। আজ একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয়দের সামগ্রিক তথ্যকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ।

এবিষয়ে আরও জানা যায়, এই ধরনের চিনা অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে থাকা যে কোনও তথ্য চুরি করা যেতে পারে। উল্লেখ্য, চিন ও ইংল্যান্ডের পর ভারতে টিক টক ব্যবহারকারীর সংখ্যা সবথেকে বেশি। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এই অ্যাপটির জনপ্রিয়তাও প্রচুর। ইতিমধ্যেই ৬১১ মিলিয়ন ভারতীয় ইউজার রয়েছে টিক টক অ্যাপের।

Related posts

Leave a Comment