Corona VaccineHealth 

মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে ভিএইচপি-র সুরেন্দ্র জৈন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশে তৈরি করোনা ভ্যাকসিন পরীক্ষার জন্য আগ্রহ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন। সূত্রের খবর, এই ভ্যাকসিনের মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ১২টি প্রতিষ্ঠানকে আইসিএমআর দায়িত্ব দিয়েছে তার মধ্যে রোহতকের ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স সেই তালিকায় রয়েছে। রবিবার সুরেন্দ্র জৈন জানিয়েছেন, করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে, মৃত্যুহারও দিন দিন বাড়ছে। এরই মধ্যে যখন করোনা ভ্যাকসিনের মানব দেহে ট্রায়ালের কথা সামনে এল, তখন তিনি এগিয়ে এলেন যাতে মানবজাতির স্বার্থে তাঁর দেহে এটিকে প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিনের দ্রুত সফলতা এলে, তা বিশ্বের জন্য মঙ্গল হবে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি আরও জানান, যে বিশ্ববিদ্যালয় এটি নিয়ে কাজ করছে তার উপাচার্যের সঙ্গে তিনি কথা বলে লিখিত আবেদন করেছেন করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য। প্রয়োজনে এই ভ্যাকসিন পরীক্ষার জন্য আরও স্বেচ্ছাসেবকও দিতে পারবেন তিনি।

Related posts

Leave a Comment