সন্তোষ ট্রফিতে কোচ বিশ্বজিৎ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সন্তোষ ট্রফিতে কোচ হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। ২২ জনের দল ঘোষণা করা হয়েছে। ৫ জানুয়ারি বাংলা দল পৌঁছে যাবে মহারাষ্ট্রে। দলের ম্যানেজার হয়েছেন অমিতাভ বিশ্বাস। অন্যদিকে খেলো ইন্ডিয়ার জন্য অনূর্ধ-১৯ পুরুষ ও মহিলা বাংলা দলের খেলোয়াড়দের নাম ঘোষণা হয়েছে। কোচ নির্বাচিত হলেন রাজদীপ নন্দী ও নির্মল পাল।

