গ্রামীণ বাংলার চিত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজও পৌষমাসে বাংলার গ্রামীণ জীবনে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। পিঠে-পুলি ও পায়েসের গন্ধে রমরমা পরিবেশ। নলেন গুড়, খাঁটি দুধ আর নতুন চালের মিশ্রণে বাঙালি খাদ্য-উৎসবে মেতে উঠেন। মূলত পৌষ ও মাঘ মাস ধরে চলতে থাকে মকর সংক্রান্তি উৎসব। বাংলার বিভিন্ন জেলায় এই সময় নানাবিধ উৎসব পালন করা হয়। কোথাও কোথাও টুসু স্নানে নাচ-গানের আয়োজনে মাতোয়ারা হয়ে জড়িয়ে থাকে নতুন ফসলের আবাহন। সব মিলিয়ে শীতের পরশ মেখে গ্রামীণ বাংলার চিত্র বদলে যায়। (ছবি: সংগৃহীত)

