set and studentBreaking News Education Others 

কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি : সেট আগামী ৮ জানুয়ারি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সেট আগামী ৮ জানুয়ারি। রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা সেট ২০২৩ সালের ৮ জানুয়ারি নেওয়া হবে বলে জানানো হয়েছে। কলেজ সার্ভিস কমিশন(সিএসসি) এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কমিশন সূত্রে আরও জানানো হয়েছে,মোট ৩৩ টি বিষয়ে পরীক্ষা হবে। দুটি পত্রে নেওয়া হবে পরীক্ষা। প্রথম পত্র ১০০ নম্বরের নেওয়া হবে। এক্ষেত্রে ৫০টি প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে ২০০ নম্বরের বিষয় ভিত্তিক প্রশ্ন থাকবে। এক্ষেত্রে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর করে। কলেজ সার্ভির কমিশনের পক্ষ থেকে নির্দেশনামায় বলা হয়েছে, যে সব প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

কমিশনের ওয়েবসাইটে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আডমিটকার্ড আপলোড করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞান ও ভাষার বিষয়গুলি ছাড়া ইতিহাস,দর্শন,রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা ও এডুকেশনের মতো বিষয়গুলির প্রশ্ন ইংরেজি ও বাংলায় হবে। পাশাপাশি সাঁওতালি বিষয়ের প্রশ্ন বাংলা ছাড়াও অলচিকি হরফেও থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment