বৃষ্টির ঘাটতিতে পদ্ম চাষে ব্যাঘাত

lotus and farmer

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চলতি মরশুমে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। বীরভূম ও দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টির ঘাটতি রয়েছে। এই অবস্থার মধ্যে পদ্মচাষীদের জেরবার পরিস্থিতি। এই চাষ বাঁচাতে মরিয়া কৃষক। পদ্ম ফসল বাঁচাতে নাকাল হতে হচ্ছে কৃষকদের । পুকুর ও পদ্মচাষের জমিতে জল তলানিতে নেমে গিয়েছে। এরফলেপদ্ম চাষিরা সমস্যায় রয়েছেন। দুর্গা পুজোয় পদ্মের যোগান নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে।

পদ্ম চাষিদের এক্ষেত্রে বক্তব্য, বৃষ্টি না হওয়ায় পদ্ম চাষের সমস্যা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাতে এ বছর পুজোর সময় পদ্মের যোগান দেওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। এ বিষয়ে ওই সব কৃষকদের আরও মন্তব্য, এখানকার পদ্মফুল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যায়। বর্তমান আবহে তা পাঠানো সম্ভব হবে না বলে মনে করছেন চাষীরা।

এক্ষেত্রে চাহিদা অনুযায়ী দাম অনেক বেশি হবে বলে মত স্থানীয় কৃষকদের। কৃষকদের একটা অংশের মন্তব্য,স্থানীয় বাজারে বা বিক্রির ক্ষেত্রে পদ্মের দাম ৫ টাকা প্রতি পিস বিক্রি করা হত। এ বছর পদ্মের দাম ২০ টাকা থেকে বেড়ে কোথায় পৌঁছাবে তা বোঝা যাচ্ছে না। স্বাভাবিকভাবে দাম বেড়ে গেলে বিক্রি-বাট্টাও কম হয়। অন্যদিকে চাষিদের একাংশ জানিয়েছেন,বৃষ্টি কম হওয়ায় পুকুরের জল কমে গিয়েছে। আবার জলের জন্য পুকুরের পাঁকও শুকিয়ে যাচ্ছে। সেই কারণে পদ্মচাষ সেভাবে হবে না বলেই আশঙ্কা করছেন অনেক কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *