employment and nitishBreaking News Others Politics 

বিহারে কর্মসংস্থানই লক্ষ্য : নয়া বার্তা নীতীশের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরনো জোট ভেঙে নয়া জোটে সামিল নীতীশ কুমার। জোট গড়েই চাকরির আশ্বাস দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারের আরজেডি-জেডিইউ জোট সরকার নয়া বার্তা দিয়েছে, আগামী দিনে বিহারে ১০ লক্ষ চাকরির পাশাপাশি ২০ লক্ষ নতুন কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে এই সরকার। উল্লেখ করা যায়, সম্প্রতি বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডিকে সঙ্গে নিয়ে নতুন সরকার গড়ে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার।

নতুন জোটসঙ্গী আরজেডির দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতিও পালনের ইঙ্গিত দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনার গান্ধি ময়দানে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, “যুবকদের স্বার্থে কর্মংস্থান তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।” নীতীশ কুমার আরও জানিয়েছেন,আরজেডি ও জেডিইউ সরকার রাজ্যে ২০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে কাজ করছে। দেশের তরুণ প্রজন্মকে নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment