আর্চায চিন্ময় লাহিড়ীর প্রয়াণ দিবস

Acharya Chinmoy Lahiri

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন আর্চায চিন্ময় লাহিড়ী। ১৯৮৪ সালের ১৭ আগস্ট কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। বংশপরম্পরায় সঙ্গীতশিল্পী না হয়ে, রেওয়াজের শ্রমে আর তালিমের গুণে একদিকে বাংলা তথা ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী যেমন হয়েছিলেন, তেমনই বিভিন্ন রাগে ঠুমরি, দাদরা, হোলি, ত্রিবট, চতুরঙ্গ, গীত, ভজন, গজল সহ বাংলা রাগপ্রধান সঙ্গীতের স্রষ্টা ছিলেন আর্চায চিন্ময় লাহিড়ী। তাঁর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *