পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি

College Teaching

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিয়োগের দাবি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) পরীক্ষায় ২০১৮ সালে মেধা তালিকাভুক্ত সমস্ত প্রার্থীর নিয়োগ ও সব বিষয়ের প্যানেলের বৈধতা বৃদ্ধির দাবি জানানো হয়েছে প্রার্থীদের পক্ষ থেকে। প্রার্থীদের একটা অংশ কলকাতা প্রেস ক্লাবে একথা জানিয়েছেন। এক্ষেত্রে তাঁদের দাবি, কলেজগুলিতে স্থায়ী শিক্ষকের ভূমিকা অপরিসীম। পূর্ণসময়ের শিক্ষকের সঙ্কট থাকলেও পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। আবার কলেজ নিযুক্ত প্রচুর অতিথি শিক্ষককে সরকার পোষিত কলেজ শিক্ষক (স্যাক্ট) হিসেবে ৬০ বছর অবধি স্থায়ীকরণ করেছে রাজ্য। এ বিষয়েও অভিযোগ রয়েছে, যাঁদের নিয়োগ অনেক ক্ষেত্রেই ইউজিসি-র নিয়ম মেনে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *