ক্রিকেটের পর ফুটবলেও কনকাশন সাব

Football

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইতিমধ্যে ক্রিকেটে কনকাশন সাব চালু করা হয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ফুটবলের পাশাপাশি এই নিয়মটি প্রবর্তনের পথে চলেছে। এক্ষেত্রে জানা যায়, তারা আগামী মাসে কাতারে ক্লাব বিশ্বকাপে কনকাশন সাব পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ফুটবলের গভর্নিং বডি গত মাসে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর এই নিয়ম চালু করার কথা ঘোষণা করে। উল্লেখ্য, করোনা আবহের পরবর্তী সময়ে ফিফা অনুসরণ করে বিভিন্ন লিগে ইতিমধ্যে নিয়মের ৫টি পরিবর্তন চালু করেছে। তবে এই পরিবর্তনের মধ্যে কনকাশন সাব ধরা হবে না। এক্ষেত্রে বলা হয়েছে, কোনও ফুটবলার যদি ম্যাচের সময় মাথায় আঘাত পান তবে তাঁর জায়গায় একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *