ইলেক্ট্রনিক্স কর্পোরেশনে ১৮০ ট্রেনি অ্যাপ্রেন্টিস

ECIL

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ১৮০ জনকে ট্রেনিং দিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। বিভিন্ন ডিসিপ্লিনে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ১৬০টি। এরমধ্যে থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে: আসন সংখ্যা ১০০টি (অসং ৫১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭ এবং অসংরক্ষিতদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল ৫)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে: আসন সংখ্যা ২৫টি (অসং ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭ এবং অসংরক্ষিতদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল ১)। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে: আসন সংখ্যা ২০টি (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫ এবং অসংরক্ষিতদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল ১)। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ১০টি (অসং ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩ এবং অসংরক্ষিতদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল ১)। সিভিল: আসন সংখ্যা ৫টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ১)। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ১০টি। এরমধ্যে থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে: আসন সংখ্যা ১০টি (অসং ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩ এবং অসংরক্ষিতদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল ৫)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে: আসন সংখ্যা ১০টি (অসং ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২ এবং অসংরক্ষিতদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল ১)। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে– অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের ১ এপ্রিল বা তার পরে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ৪ বছরের বি ই/ বি টেক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে– ২০১৮ সালের ১ এপ্রিল বা তার পরে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩১-০১-২০২১ তারিখের হিসেবে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। উভয় ডিসিপ্লিনের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ৪ ফেব্রুয়ারি থেকে এই ট্রেনিং হবে হায়দরাবাদে।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। বাছাই প্রার্থীদের নামের তালিকা নীচে বলা ওয়েবসাইট প্রকাশিত হবে ১৮ জানুয়ারি। প্রথম তালিকার প্রার্থীদের চূড়ান্ত বাছাই হবে ২০ ও ২১ জানুয়ারি। দ্বিতীয় নামের তালিকা প্রকাশিত হবে ২৮ জানুয়ারি এবং ওইসব প্রার্থীদের চূড়ান্ত বাছাই হবে ২০ ও ৩০ জানুয়ারি।

আবেদন করার পূর্বে প্রার্থীকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে (www.mhrdnats.gov.in ওয়েবসাইটে) নাম রেজিস্ট্রেশন করতে হবে, ১৫ জানুয়ারির মধ্যে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে। অনলাইন আবেদনের পূর্বে নিজের প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: 34/2020. আরও বিস্তারিত জানতে পারবেন http://www.ecil.co.in ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। এনরোল ।। লগ ইন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *