করোনা মহামারীতে মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র একটি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে,করোনা মহামারীতে গোটা বিশ্বে প্রাণ হারিয়েছেন প্রায় ১.৫ কোটি মানুষ। গাণিতিক মডেলের সহযোগিতায় করা এই সমীক্ষাটিতে বিশেষজ্ঞরা দাবি করেছেন,দুটি বছরের নিরিখে এই মৃত্যুর হার স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ বেশি।
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে,অনেক দেশই মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করেনি। বাস্তবে মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে মত। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে,গাণিতিক মডেলের সমীক্ষা ব্যবহার করে অতিরিক্ত মৃত্যু দেখানো হচ্ছে। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে দাবি।

