খাদ্য সঙ্কট : রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

Food Crisis

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খাদ্য সঙ্কট নিয়ে রাষ্ট্রপুঞ্জের বার্তা। ২০২১ সালে গোটা বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা বেড়ে যায়। এমনকী তা বাড়ছে রেকর্ড হারেই। পরবর্তী সময়ে তা আরও ভয়াবহ হবে বলে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এই রিপোর্ট সামনে আসাতে চিন্তাও বেড়েছে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য সংক্রান্ত সংগঠনের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে,মোট ৫৩টি দেশের ১৯.৩ কোটি মানুষ গত বছর বা ২০২১ সালে খাদ্য সঙ্কটে ছিলেন। এক্ষেত্রে বলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক বিবাদ,জলবায়ু পরিবর্তন ও অতিমারিকে দায়ী করা হয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করে বলা হয়েছে,ইউক্রেনের যুদ্ধের আবহে সোমালিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশে খাদ্যসঙ্কটের ছবি ধরা পড়েছে। কারণ হিসাবে বলা হয়েছে,ইউক্রেনে উৎপন্ন গমের উপর নির্ভর করেই এই দেশগুলি নির্ভর করে থাকে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *