ইটালির ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল রোনাল্ডোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জুভেন্টাসের হয়ে দ্রুততম ১০০ গোল রোনাল্ডোর। ইটালির ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করলেন তিনি। আবার সেরি আ-তে ৬৫৭-তম ম্যাচ খেললেন বুফন। একটি পেনাল্টিও বাঁচিয়েছেন ৪৩ বছর বয়সী এই তারকা গোলরক্ষক। টানা ৯ বারের ইটালীয় লিগে চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই মরসুমে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বাকি রয়েছে দুটি ম্যাচ। উল্লেখ্য, টেবলের প্রথম ৪টি দল আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করবে।
সাসউয়োলোকে ৩-১ ফলাফলে পরাজিত করে সেই সম্ভাবনা জিইয়ে রাখল জুভেন্টাস। ম্যাচের ২৮ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন আদ্রিয়াঁ রাবিউ। গোল করলেন রোনাল্ডো। জুভেন্টাসের হয়ে দ্রুততম গোল করার নজির এতদিন দখলে ছিল ওমর সিভোরি ও রবার্তো বাজ্জোর দখলে। রোনাল্ডো ১৩১টি ম্যাচ খেলে গোলের সেঞ্চুরি করলেন। পাশাপাশি একমাত্র ফুটবলার হিসেবে ৩টি আলাদা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস দলের হয়ে শততম গোলও করার নজির গড়লেন সি আর সেভেন।

