MakeupHealth 

শীতের মরশুমে দৈনন্দিন রূপচর্চা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে দাপট বাড়ছে শীতেরও। এই সময় দৈনন্দিন রূপচর্চা অনুসরণ করলে উপকার পাওয়া যায়। এখন ত্বকের নানাবিধ সমস্যা বাড়ে। রুক্ষ্ম-শুষ্ক ত্বককে বাঁচানোর জন্য সমাধানও রয়েছে। এই শীতের মরশুমে ত্বককে রক্ষা করতে বেশ কিছু দাওয়াই রয়েছে। শুষ্ক ও তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ হল-

শীতে হিমেল হাওয়া বয়ে চলে। যার কারণে ত্বকে শুষ্কতা আসে। শুষ্কতা এড়িয়ে চলার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার প্রয়োজন হয়। শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য বেশি তৈলাক্তযুক্ত ময়েশ্চারাইজার লাগানো দরকার। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এটি প্রয়োজন হয়।

শীতে সূর্যালোক থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে। এইসময় মিঠে রোদ গায়ে মাখতে সবার ভাল লাগে। শীতের দুপুরে রোদের তীব্রতা কমে গেলেও সানস্ক্রিন মাখা বন্ধ করা যাবে না। ঠোঁট,গোড়ালি সহ শরীরের বিভিন্ন অঙ্গ ফেটে যায়। তবে শরীরের অংশের ত্বক সে ভাবে ফাটতে দেখা যায় না। মুখ বা হাত পায়ের ত্বক সাদা সাদা হয়ে যায়। যাকে খড়ি ওঠা বলে থাকেন অনেকেই ।

এর মূল কারণ- শীতকালে ত্বক ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এসে শুকিয়ে গিয়ে এই লক্ষণ দেখা যায়। এর ফলে ত্বকের উপর মৃত কোষের আবরণ তৈরি করে থাকে । এই মৃত কোষের আবরণই সাদা হয়ে দেখা যায়। শীত ঋতুতে গোটা শরীরের জন্যই আর্দ্রতা প্রয়োজন হয় । ত্বক ভাল করে পরিষ্কার করার পর ত্বকে আর্দ্রতা ফেরাতে ভাল বডি বাটার ব্যবহার করা যেতে পারে। স্নানের পর এটি ব্যবহার করা সব থেকে ভাল। এছাড়া শীতকালে ফল ও সবজি খাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment