Board of Secondary EducationEducation 

মাধ্যমিক নিয়ে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক নিয়ে কড়া পদক্ষেপ। বিশেষ ব্যবস্থা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের সুরক্ষায় প্রচেষ্টা নেওয়া হচ্ছে। প্রাথমিক টেটের পর মাধ্যমিক নিয়েও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর,প্রত্যেক পরীক্ষাকেন্দ্রগুলিকে কমপক্ষে তিনটি করে সিসিটিভি বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে আরও জানানো হয়েছে,পরীক্ষার্থীরা যেখান থেকে প্রবেশ করবেন, প্রধান শিক্ষক কক্ষে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে মূলত সেই তিনটি ঘরে তিনটি সিসিটিভি বসাতেই হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে,যে স্কুল এই বিশেষ ব্যবস্থা কার্যকরী করতে পারবে না, সেই স্কুল থেকে পরীক্ষাকেন্দ্র সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে বলেও পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে,এই নির্দেশ মানা হচ্ছে কিনা তা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের অবজার্ভাররা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে সরজমিনে খতিয়ে দেখবেন। সেই রিপোর্ট পর্ষদের কাছে পৌঁছানো হবে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment