ORANGE TREEOthers 

দার্জিলিংয়ে কমলার ফলন নিয়ে আশাবাদী কৃষকরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দার্জিলিংয়ে কমলার ফলন নিয়ে আশাবাদী চাষীরা। বহু বছর পরে এ বছরে দার্জিলিংয়ে কমলার চাষ ভালো হবে বলে মনে করছেন ওই চাষের যুক্ত চাষীরা। উল্লেখ্য, দার্জিলিংয়ের কমলার স্বাদ ও গন্ধের জন্য বিশ্বে খ্যাতি রয়েছে। তবে ছত্রাক রোগের ফলে বেশ কিছু বছর ধরে কমলার চাষ সেভাবে হচ্ছে না। সূত্রের খবর, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পুরনো গাছ উপড়ে নতুন চারা লাগানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরেও কালিম্পঙয়ে প্রায় ৫০ একর জমিতে নতুন চারা রোপন করা হয়েছে। ফলে এ বছর কার্শিয়াং, মিরিক, কালিম্পঙ, দার্জিলিং- এ কমলার ফলন ভালো হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ফল পাওয়া যাবে বলে মনে করছেন চাষীরা।

জিটিএ-র উদ্যান পালন দপ্তর সূত্রে জানা যায়, দার্জিলিংয়ের আবহাওয়া কমলা চাষের পক্ষে অনুকূল হলেও নানা রকম রোগের আক্রমণে কমলার উৎপাদন ক্রমশ কমে যাচ্ছিল। তবে এই সমস্যা মেটাতে আমরা নতুন চারা বিলি শুরু করি। এ বছরও চারা বিলি হয়েছে। ফলে এ বার কমলার উৎপাদন ভালো হবে বলে আশা করা যাচ্ছে।
সূত্রের আরও খবর, এ বার আপার সিটং, সেলফু, মংপু, কালিম্পঙয়ের আলগাড়া, মনসুঙ, মিরিক ইত্যাদি এলাকাগুলোতেই কমলার চাষ ভালো হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙ জেলার এটি অন্যতম রোজগারের ফসল কৃষকদের। আবার পাহাড়ি এলাকায় এই ফসল দিয়ে কৃষক পরিবারের ছেলে-মেয়েদের পড়াশোনার খরচও চালানো হয়। জানা গিয়েছে, আগে বছরে আড়াই লক্ষ কুইন্টাল কমলা চাষ হত। বিভিন্ন রোগের কারণে কমলা চাষ কমে গিয়ে দেড় লক্ষ কুইন্টালে নেমে গিয়েছে।

Related posts

Leave a Comment