dead bodyOthers 

গুরুগ্রামের সরস্বতী কুঞ্জে অবসাদে আত্মঘাতী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মোবাইল বিক্রির টাকায় খাবার ও ছোট পাখা কিনে আত্মঘাতী হলেন বাবা। জানা গিয়েছে, ১০ হাজার টাকার মোবাইলটা মাত্র আড়াই হাজারে বিক্রি করতে পেরেছিলেন ছবু মণ্ডল। পেশায় রংমিস্ত্রি সে। কাজের সুযোগ লকডাউনে বন্ধ হয়ে যায়। এরপর ফোন বিক্রি করে কিছু টাকা মেলায় চাল ও ডাল বাদে কিনেছিলেন একটি ছোট ফ্যানও। স্বামীর হাতে জিনিসগুলি দেখে অনেকদিন পর হাসি ফোটে স্ত্রী পুনমের মুখে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই টিনে ঘেরা ঝুপড়ি ঘর থেকে উদ্ধার হয় ছবুর ঝুলন্ত দেহ। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত তরুণ আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। উল্লেখ্য, গুরুগ্রামের সরস্বতী কুঞ্জের এই ঘটনা মনে করাচ্ছে উত্তরপ্রদেশের মঞ্জু যাদবকে। লকডাউনে সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেননি ওই দিনমজুর। স্বামীর সঙ্গে নিত্য অশান্তিও ছিল। রাতে গঙ্গায় ফেলে দেন ৫ ছেলেমেয়েকে। তিনিও অবসাদে এমন পদক্ষেপ নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

Related posts

Leave a Comment