প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী দেবব্রত সিংহ ঠাকুর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী দেবব্রত সিংহ ঠাকুর (৮৩)। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। বিষ্ণুপুুর রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত প্রসারে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তাঁর লেখা ‘রবীন্দ্র সঙ্গীতে বিষ্ণুপুর ঘরানার প্রভাব’ বইটি দারুণ জনপ্রিয়তা পায়। উল্লেখ করা যায়, ২০১০ সালে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক তাঁকে জাতীয় ফেলোশিপ প্রদান করে।
