প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতিতে বদল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় ভাবনা। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়াম বিলগ্নির জন্য বর্তমান প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতিতে বদল আনার কথা ভাবতে চলেছে কেন্দ্র। বিদেশি লগ্নিকারীদের সংস্থার সিংহভাগ মালিকানা কেনার সুবিধা করে দিতেই এই পরিকল্পনা বলে এক্ষেত্রে জানা গিয়েছে। উল্লেখ করা যায়, বর্তমান নিয়মে বিদেশি সংস্থাগুলি ৪৯ শতাংশ পর্যন্ত হাতে নিতে পারে। বিলগ্নি দফতর তা বাড়িয়ে ১০০ শতাংশ করার পরামর্শ দিয়েছে বলে জানা যায়।

