Deputation

বারাসাত জেলাশাসকের দফতরে ডেপুটেশন

আমার বাংলা কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত জেলাশাসকের দফতরে পাশ করা ওয়েটিং লিস্টে থাকা গ্রুপ-ডি পদপ্রার্থীরা তাঁদের নিয়োগের দাবিতে ডেপুটেশন দিলেন। এই বিষয়ে জেলাশাসকের দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে সোচ্চার হতে দেখা যায় তাঁদের। ২০১৭ সালে রাজ্যসরকার ৬০০০ গ্রুপ-ডি পদে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ২০১৮ সালে পরীক্ষার মাধ্যমে ৫৪২২ জনকে নিয়োগ পত্র দেওয়া হলেও বাকি ৫৭৮ জনকে নিয়োগ পত্র দেওযা হয়নি।

আজ বাকি প্রার্থীদের নিয়োগের দাবিতে জেলাশাসকের দফতরে হাজির হন তাঁরা। এদিকে সরকারী বিভিন্ন দফতরে শূন্যপদ থাকলেও তাঁদের পদে নিয়োগের ব্যাপারে সরকারী দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানান তাঁরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *