ঢাকুরিয়ায় জীবাণুমুক্তির কাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জীবাণুমুক্তির কাজ। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঢাকুরিয়া সেতুর নিচের একটি অংশ জীবাণুমুক্ত করা হয়। পুর কর্তৃপক্ষ সূত্রের আরও খবর, সেতুর নিচে পুরোটাই ধাপে-ধাপে জীবাণুমুক্ত করা হবে। পুলিশও এই কাজে সাহায্য করছে বলে জানা যায়।

