বেসরকারি হাসপাতালে ৩৬ করোনা রোগী সুস্থ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩৬ জন করোনা রোগীর মুক্তি। সূত্রের খবর, ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। জানা গিয়েছে, গত পয়লা এপ্রিল থেকে এই হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করে রাজ্য সরকার। ইতিমধ্যেই ৪০ জন করোনা আক্রান্ত এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও খবর। তবে একসঙ্গে ৩৬ জনের ছাড়া পাওয়া এই প্রথম। সকলেই হাওড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রয়াসের ফল। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবুও হাল ছাড়েননি। আবার সুস্থ হওয়া সকলকে ব্যান্ড বাজিয়ে সংবর্ধনা দিয়েছে পুলিশ।

