শিবপুর আইআইইএসটি-র প্রাক্তনীদের ভেন্টিলেটর দান

Ventilator

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিবপুর আইআইইএসটি-র প্রাক্তনীরা করোনা সঙ্কট পরিস্থিতিতে সংক্রমণের এই সময়ে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালের জন্য ভেন্টিলেটর কিনে দিতে উদ্যোগী হলেন। সূত্রের খবর, রাজ্য সরকার ওই হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বেছে নিয়েছে। সেখানে রয়েছে ১০০টি শয্যা। আইসিইউ-এ শয্যা সংখ্যা ২১ জন। ভেন্টিলেটর রয়েছে ৮টি। এ বিষয়ে আরও জানা যায়, ভেন্টিলেটর কিনে দেওয়ার ব্যাপারে প্রথমে এগিয়ে আসেন আইআইইএসটি-র ১৯৯৮ সালের ব্যাচের প্রাক্তনীরা। ওই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র গোপাল মিত্র জানান, প্রাথমিকভাবে এই ব্যাচ উদ্যোগী হলেও এগিয়ে এসেছেন অন্য ব্যাচের প্রাক্তনীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *