ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত ধনখড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করে ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। ৭২৫ টি ভোটের মধ্যে মোট ৫২৮ টি ভোট পেয়েছেন তিনি। পাশাপাশি মার্গারেট আলভা পেলেন ১৮২ টি ভোট। ৭২.৮ শতাংশ ভোট পেয়েছেন। উল্লেখ করা যায়,১৯৯৭ সালের পর এটিই হল উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের সর্বাধিক ব্যবধান। ইতিপূর্বে জয়ের রেকর্ড ছিল কে আর নারায়ণনের। ১৯৯২ সালে ৭০১ টি ভোটের মধ্যে ৭০০টি ভোটই পেয়েছিলেন তিনি। সর্বোচ্চ জয়ের ব্যবধানে তালিকার শীর্ষে তিনি। (ছবি: সংগৃহীত)

