পরিচালক সুমিত্রা ভাবে প্রয়াত

Sumitra Bhabe

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সুমিত্রা ভাবে(৭৮)। তিনি পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সূত্রে খবর, তিনি বাধর্ক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ভারতীয় আঞ্চলিক চলচ্চিত্রের ক্ষেত্রে সুমিত্রা দেবীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর ছবিতে উঠে এসেছে বিভিন্ন সামাজিক সমস্যার কথা। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘বাঈ’ ও ‘পানি’। এছাড়াও তিনি পরিচালনা করেছেন ‘ডোগহি’, ‘বাধা’, ‘এক কাপ চায়ে’র মতো জনপ্রিয় বেশ কিছু ছবি। মারাঠি ফিল্ম জগৎ সুমিত্রা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *