দেশীয় ডিক্সন টেকনোলজিসের চ্যালেঞ্জ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনে চিন ও ভিয়েতনামের বৃহৎ চুক্তিভিত্তিক নির্মাতাদের চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত দেশীয়
ডিক্সন টেকনোলজিস। সূত্রের খবর,এবার সেই লক্ষ্য পূরণে আসরে নামছে ওই সংস্থা। ভারতের দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিন সামগ্রী নির্মাতা ডিক্সন টেকনোলজিস দেশে নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদন করবে। এক্ষেত্রে আরও জানা যায়, ওই সংস্থা ইনটেক্স, লয়েড ও তোশিবার মতো টিভি সংস্থাগুলির সঙ্গে স্মার্ট টিভি উৎপাদন করার চুক্তিও গ্রহণ করেছে। সূত্রের আরও খবর,ডিক্সনের সম্পূর্ণ মালিকানাধীন শাখা সংস্থা প্যাজেট ইলেকট্রনিক্স গত বছর জুলাই থেকে তাদের নয়ডার কারখানায় এই প্রয়াস নিতে চলেছে। হ্যান্ডসেটের উৎপাদন বাড়াতে লগ্নি ২৫০ কোটি টাকা।

